মূল কনটেন্টে যান
ঈদ মেগা সেল চলছে — কুপন EIDSALE দিয়ে ২৫% ছাড়
ব্যবসাডিজিটাল প্রোডাক্টগাইড

বাংলাদেশে ডিজিটাল প্রোডাক্ট ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড

কোন ধরনের ডিজিটাল প্রোডাক্ট বাংলাদেশে ভালো বিক্রি হয়, দাম কীভাবে নির্ধারণ করবেন এবং প্রথম ১০০ বিক্রয় পর্যন্ত পৌঁছানোর কৌশল।

রকরায়হান কবির 17 July 2026 1 মিনিট পড়া

কেন এখনই সঠিক সময়

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটি ছাড়িয়েছে, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে দৈনিক লেনদেন ৪,০০০ কোটি টাকার বেশি। অনলাইনে টাকা দেওয়ার অভ্যাস তৈরি হয়ে গেছে — যা পাঁচ বছর আগেও ছিল না।

কোন প্রোডাক্ট বিক্রি হয়

আমাদের প্ল্যাটফর্মের ডেটা অনুযায়ী সবচেয়ে বেশি বিক্রীত ক্যাটাগরি:

  1. স্কিল কোর্স (৩৪%) — ফ্রিল্যান্সিং, ডিজাইন, মার্কেটিং
  2. টেমপ্লেট (২৬%) — ওয়েব, ডকুমেন্ট, প্রেজেন্টেশন
  3. গ্রাফিক্স অ্যাসেট (১৮%)
  4. ই-বুক (১৪%)
  5. সফটওয়্যার (৮%)

প্রথম প্রোডাক্ট কী হওয়া উচিত

সবচেয়ে বড় ভুল হলো "সবার জন্য" কিছু বানানো। আপনি যদি ইতিমধ্যে কোনো কাজ করেন, তাহলে সেই কাজে বারবার যে সমস্যায় পড়েন — সেটির সমাধানই আপনার প্রথম প্রোডাক্ট।

দাম কত রাখবেন

শুরুতে ৳৫০০–৳১,৫০০ রেঞ্জ সবচেয়ে নিরাপদ। এই রেঞ্জে ক্রেতা বেশি চিন্তা না করেই কেনে, আর আপনি রিভিউ ও প্রাথমিক গ্রাহকভিত্তি তৈরি করতে পারেন।

প্রথম ১০০ বিক্রয়

  • নিজের নেটওয়ার্ক: প্রথম ১০টি বিক্রয় প্রায় সবসময় পরিচিতদের কাছ থেকে আসে
  • কনটেন্ট মার্কেটিং: প্রোডাক্টের একটি অংশ ফ্রিতে দিন
  • কমিউনিটি: ফেসবুক গ্রুপে সাহায্য করুন, বিজ্ঞাপন নয়
  • রিভিউ চান: প্রতিটি ক্রেতাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করুন

আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি শুরু করুন

ফ্রি স্টোর খুলুন, বিকাশ/নগদে পেমেন্ট নিন, ২–৩ দিনে পেআউট পান। কোনো সেটআপ ফি নেই।

ভেন্ডর হন
সব লেখা দেখুন

আরও পড়ুন