মূল কনটেন্টে যান
ঈদ মেগা সেল চলছে — কুপন EIDSALE দিয়ে ২৫% ছাড়

ভেন্ডর গাইড

সর্বশেষ হালনাগাদ 23 July 2026

ভেন্ডর হওয়ার ধাপ

১. আবেদন

স্টোরের নাম, বিবরণ ও NID নম্বর দিয়ে আবেদন করুন। মোবাইল নম্বর OTP দিয়ে যাচাই হবে।

২. অনুমোদন

অ্যাডমিন সাধারণত ২৪–৪৮ ঘণ্টার মধ্যে যাচাই করে অনুমোদন দেন।

৩. প্রোডাক্ট আপলোড

  • আকর্ষণীয় কভার ইমেজ (১২০০×৮০০ প্রস্তাবিত)
  • স্পষ্ট শিরোনাম ও সংক্ষিপ্ত বর্ণনা
  • বিস্তারিত বর্ণনায় "কী পাবেন" ও "কার জন্য" আলাদা করে লিখুন
  • ভ্যারিয়েশন থাকলে প্রতিটির দাম ও ফাইল আলাদা করে দিন

৪. বিক্রয় ও পেআউট

বিক্রয়ের অর্থ প্রথমে "পেন্ডিং" ব্যালেন্সে যায়, ১৪ দিন পর উইথড্র-যোগ্য হয়। ন্যূনতম ৳১,০০০ থেকে উইথড্রয় করা যায়।

ভালো বিক্রির টিপস

  • কভার ইমেজে টেক্সট কম রাখুন — থাম্বনেইলে পড়া যায় না
  • প্রথম ৩টি হাইলাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ — ক্রেতা এগুলোই আগে দেখে
  • রিভিউয়ের উত্তর দিন — সক্রিয় ভেন্ডরের বিক্রি ৩৪% বেশি
  • নিয়মিত আপডেট দিন — পুরনো ক্রেতারাও নতুন ভার্সন পান, এতে রিভিউ ভালো হয়